লম্বা সময় ধরে লেগে থাকাই সফলতার আসল মন্ত্র

চেষ্টা ছাড়া সফলতার সাথে ঘেষটা ঘেষটি করাো সম্ভব না

Family Struggle main page

যে বয়সে এনামুল, মমিনুল, সৌম্য, তাসকিনরা ন্যাশনাল হিরো হয়ে বসে আছে, সে বয়সে আপনার লাইফে এচিভমেন্ট বলতে কিচ্ছু নাই। তাদের মত আপনিও লাইফে ২০-২৫ বছর সময় পাইছিলেন। কিন্তু ওদের মত কিছুই হইতে পারেন নাই। তাদের লাইফেও ঝড় বৃষ্টি বাদল ছিলো, পরিবারে সচ্ছলতার অভাব ছিলো। তারপরেও, কঠিন পথ পাড়ি দিয়ে, এই অবস্থানে চলে আসতে পারছে। আপনি কিন্তু কিছুই করতে পারেন নাই। আসলে, শুধু ক্রিকেটার না, দুনিয়ার সব গ্রেট প্লেয়াররাই বাচ্চা-কাল থেকে প্রতিদিন খেলার মাঠে গেছে। ভরের নিত্যতার সূত্র মুখস্থ করার আগেই খেলার প্রতি আকর্ষণ ধরায় ফেলছে, নেশা লাগায় ফেলছে। যখন যেখানে সুযোগের সম্ভাবনা দেখেছে, মায়ের বকুনি, বাবার চোখ রাঙানি, টিচারের মাইর উপেক্ষা করে সেখানে ছুটে গেছে। এইভাবে ৭-৮ বছর ছুটতে ছুটতে, লেগে থাকতে থাকতে ১৭-১৮ বছর বয়সেই গ্রেট হবার রাস্তা দেখে ফেলছে আর ২০-২৫ বছর বয়সে ন্যাশনাল আইকনে পরিণত হয়ে গেছে। আর তারা যদি আপনার মত ছোট খাটো বাধা দেখে স্বপ্নটারে পেন্সিল বক্সে লুকায় ফেলতো, তাইলে তারা লুকায়িত প্রতিভার মালিক হইতো। ন্যাশনাল হিরো না।

গ্রেট হবার সেকেন্ড ভালো সময় হচ্ছে কৈশোর। কলেজ বা ভার্সিটির গৎবাঁধা মুখস্থ বিদ্যা ফাকি দিয়ে, ক্রিয়েটিভ বা ইনোভেটিভ কিছুর পিছনে লেগে পড়া। এইভাবে একটু একটু করে লেগে থাকতে পারলে, দুই তিন বছর পরে, একটু আধটু চান্স আসতে থাকবে। আরো কিছু দিন লেগে থাকলে ধীরে ধীরে চান্সের সংখ্যা আর চান্সের সাইজ বাড়তে থাকবে। সেই লেগে থাকার কারণেই এক একজন বিশাল সাইজের অভিনেতা, গায়ক, প্রোগ্রামার, ফটোগ্রাফার, স্টার্ট-আপ বিজনেসম্যানের জন্ম হয়। আর গ্রেট হবার থার্ড ভালো সময় হচ্ছে, সিঙ্গেল গ্রাজুয়েট। দুই তিন বছর ভালো একটা চাকরি করে, হুট করে সেই চাকরি ছেড়ে দিয়ে নিজে নিজে কিছু করতে শুরু করে দেয়া। মাসে মাসে বেতন পাওয়ার লোভ ছাড়তে না পারলে, বিশাল কিছু হবার স্বপ্ন ধরা দিবে না।

সব গ্রেটরাই একটা বিশাল লম্বা সময় ধরে কোন একটা জিনিসের পিছনে লেগে থাকে। সেই কঠিন লম্বা সাধনার সময়টা আমরা খেয়াল করি না। তাই সাধনার আউটপুট হিসেবে গ্রেটদের যখন দেখি, তখন তাদের সবকিছুই ম্যাজিক মনে হয়। আসলে গ্রেট হবার একটাই ফর্মুলা-"যে যত আগে শুরু করবে, যত বেশি লেগে থাকবে, সে তত বড় গ্রেট হবে।" আর আমার মত, আজকের কাজ আগামীকাল বা পরশু করবো করবো বলে, মাসের পর মাস কাটায় দিলে, গ্রেট না হয়ে, গবেট হয়ে থাকবেন।

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]