চেষ্টায় একদিনের গ্যাপ মানেই, ছয় মাসের গ্যাপ

চেষ্টা ছাড়া সফলতার সাথে ঘেষটা ঘেষটি করাো সম্ভব না

Family Struggle main page

গ্রীষ্মকালে আম পাওয়া বা খাওয়া যতটা সহজ, শীতকালে ততটাই কঠিন। জীবনের জন্য বিশাল কিছু বা ডিফারেন্ট কিছু করতে চাইলে সেটার ভিত্তি স্থাপন করা স্টুডেন্ট লাইফে যতটা সহজ, সংসার আন্ডা-বাচ্চা হয়ে গেলে ততটাই কঠিন। আর আপনার চিন্তাধারা যত বেশি ইউনিক, যত বেশি ডিফারেন্ট, যত বেশি আউট অফ দ্যা বক্স হবে, তত বেশি বাধা আসবে। সেটা হোক ফ্যামিলির কাছ থেকে, না হোক প্রিয়জনের কাছ থেকে কিংবা বন্ধু-বান্ধব বা তথাকথিত শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। তবে অন্যের কাছে থেকে বাধার চাইতেও বেশি ভয়ংকর হচ্ছে নিজের ভিতর থেকে আসা বাধা। ছেড়ে দেয়ার ইচ্ছা বা কনফিডেন্সের অভাব। এই কনফিডেন্সের অভাবটা আসে আউটপুট দেখতে না পাইলে। কোন একটা কিছু করতে গেলে টাইম খুব বেশী লেগে গেলে কিংবা কেউ কো-অপারেট না করলে।

সামনে রিস্ক, প্রেসার বা অন্ধকার থাকলে, ঝামেলায় পরে গেলে, সমূহ বিপদ দেখতে পেলে, নিজেই নিজের মনকে সাহস দেয়া অনেক সময় টাফ হয়ে যায়। তখন পরাজিত হবার ভয় কে নিয়ন্ত্রণ করতে হলে এক টুকরা কাগজ নিয়ে লিখে ফেলুন আপনি কেনো আপনার জীবনের লক্ষ্যটা অর্জন করতে চান। দুইটা বা তিনটা পয়েন্ট লিখবেন। যতবার কনফিডেন্স হারিয়ে ফেলবেন ততবার নতুন করে, নতুন একটা কাগজ নিয়ে লিখবেন। কিভাবে টার্গেট অর্জন করতে হবে সেটা নিয়ে না ঘাবড়িয়ে, কেনো করতে চান সেটা লিখবেন। কারণ ধৈর্য ধরে, নিজের স্বপ্নের উপর আস্থা রেখে, অধ্যবসায় চালিয়ে যেতে পারলে, চেষ্টা করতে থাকলে, কিছুদিন পরে একটা না একটা অল্টারনেটিভ রাস্তা বের হয়ে যাবে। আপনাকে শুধু লেগে থাকতে হবে। তবে ভুলেও, সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নিতে, অল্প সময়ের জন্য হলেও গ্যাপ নেয়ার চিন্তা করা যাবে না। কারণ একটু গ্যাপ নিতে গেলে, একটু গ্যাপই সারা জীবনের গ্যাপ হয়ে যাবে। হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত।

ঝামেলা বেশি হইলে, প্রেসার খুব বেশি হইলে মনে রাখতে হবে- হালকা প্রেসার পাইলে কার্বন থেকে কয়লা হয় আর খুব বেশি তাপে, খুব বেশি প্রেসার হজম করতে পারলে ডায়মন্ড তৈরি হয়। “A diamond is just a piece of charcoal that handled stress exceptionally well.” ~Unknown

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]