গতকাল রাত্রে যত ভালো বা যত খারাপ খাওয়া দাওয়া করেন না কেনো, আজকের পর সেগুলা আর শরীরে ধরে রাখতে পারবেন না। সব সুড়সুড়ি দিয়ে বেরিয়ে যাবে। পেটের খাবার বের করার সাথে সাথে মাথা থেকে কালকের হতাশা, কালকের ব্যর্থতা, কালকের খারাপ লাগাগুলাকেও বের করে দিতে হবে। গতকালের ঘটনা, গত সেমিস্টারের রেজাল্ট, গত বছরের ব্যর্থতার কথা চিন্তা করে আজকের দিনটাকে নষ্ট করার কোন মানে হয় না। আপনি চাইলে গতকালকে ফিরে গিয়ে গতকালের কাজটা আরেকটু ভালো ভাবে, আরো বেশি যত্ন সহকারে করে আসতে পারেন না। তবে আপনি চাইলে, আজকে যে কাজটা করতেছেন সেটা আরো যত্ন দিয়ে আরো ভালোভাবে করতে পারেন।
কালকের ঘটনা, কালকের খাতায় জমা থাকুক। আজকের দিনটা চলুক, আজকের দিনটাকে রাঙিয়ে দিতে। আগামী দিনটাকে আরো উজ্জ্বল করে তুলতে।
হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]